ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবার ‘ভুল’ করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৯:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 2

ইরান যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, চলমান সমঝোতা আলোচনা সত্ত্বেও যদি ওয়াশিংটন আবার কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার জবাব আগের যেকোনো সময়ের চেয়ে আরও কঠোর ও ভয়াবহ হবে।

রোববার তেহরানভিত্তিক সংবাদমাধ্যম Tasnim News Agency এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি আলোচনায় থাকলেও, আলোচনা ব্যর্থ হওয়ার আশঙ্কা মাথায় রেখে ইরান পূর্ণ সামরিক প্রস্তুতি বজায় রেখেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর একটি সূত্র তাসনিমকে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর অতীত আচরণ ও যুদ্ধমুখী অবস্থানের কারণে তারা সবসময় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।

সূত্রটির ভাষ্য, “যদি যুক্তরাষ্ট্র আবারও ভুল হিসাব করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে তাদেরকে ইরানের তৃতীয় ধাপের মোকাবিলার মুখোমুখি হতে হবে।”

এতে আরও বলা হয়, ইরানের নতুন সামরিক কৌশল, যুদ্ধপদ্ধতি, লক্ষ্যবস্তু নির্বাচন এবং ব্যবহৃত অস্ত্রশস্ত্র আগের দুই দফার তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম The New York Times জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান সংঘাত পুরোপুরি বন্ধ করা এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান একটি সমঝোতায় সম্মত হয়েছে।

শেয়ার করুন

আবার ‘ভুল’ করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের

প্রকাশঃ ০৯:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬