যুদ্ধবিরতির পর ফের মুখোমুখি ইরান-ইসরাইল, পাল্টাপাল্টি হামলা
- প্রকাশঃ ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 3
আবারও সরাসরি সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরাইল। ইসরাইল ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পাল্টা হামলা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ইসরাইলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করা হয়েছে।
রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতির লঙ্ঘন তারা আর মেনে নেবে না। সেই অবস্থান থেকেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে সংগঠনটি উল্লেখ করে।
এর পরিপ্রেক্ষিতে সোমবার পাল্টা হামলা চালায় ইসরাইল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি তাবরিজ ও ইস্পাহান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে।
সূত্র: আলজাজিরা











