ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 28

সাত সরকারি কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সব প্রক্রিয়া শেষে রোববার (১৮ জানুয়ারি) খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, দ্রুততম সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মিলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আইনি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ কার্যক্রম চলমান রয়েছে।

নতুন খসড়া অনুযায়ী, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও সংশ্লিষ্ট কলেজগুলো তাদের বর্তমান স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ব্যবস্থার অনুরূপ হলেও পুরোপুরি একই নয়।

এই সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজ।

উল্লেখ্য, ২০১৭ সালে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরবর্তীতে উদ্ভূত নানা জটিলতার প্রেক্ষাপটে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, খসড়া প্রণয়নের সময় শিক্ষার্থী ও শিক্ষকদের যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়েছে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাঠামো নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে অবান্তর ও সংঘাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তাদের প্রত্যাশা, চূড়ান্ত অনুমোদনের পর ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র আনুষ্ঠানিক যাত্রা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

শেয়ার করুন

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

প্রকাশঃ ০৮:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬