ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাত কলেজ সংকট ঢাকার তিন মোড়ে শিক্ষার্থীদের অবরোধে অচল রাজধানী, তীব্র যানজট ও জনভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 31

সাত কলেজকে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়ক মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (আজ) দুপুরে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর ডাকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

তাঁতীবাজার মোড় অবরোধ। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে

তাঁতীবাজার মোড় অবরোধ। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ছবি: সংগৃহীত

বেলা ১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় এবং দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা তাঁদের এক দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’।

টেকনিক্যাল মোড় অবরোধ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে

টেকনিক্যাল মোড় অবরোধ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে। ছবি: সংগৃহীত

অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর ওই এলাকাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সাধারণ যাত্রী ও চালকেরা।

এর আগে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজকের কর্মসূচির ঘোষণা দেয় ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দফা দাবির ভিত্তিতেই এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

টেকনিক্যাল মোড় অবরোধের কারণে তীব্র যানজট

টেকনিক্যাল মোড় অবরোধের কারণে তীব্র যানজট। ছবি: সংগৃহীত

আন্দোলনকারীদের এক দফা দাবি হলো—আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হয়।

সায়েন্স ল্যাব মোড় অবরোধের কারণে তীব্র যানজট

এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে। আলোচনায় পাওয়া মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সবশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ওই কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিসেম্বরের মধ্যে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল বলেও জানানো হয়।

তবে নির্ধারিত সময়সীমার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে আসেন বলে দাবি আন্দোলনকারীদের।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সাত কলেজ সংকট ঢাকার তিন মোড়ে শিক্ষার্থীদের অবরোধে অচল রাজধানী, তীব্র যানজট ও জনভোগান্তি

প্রকাশঃ ০২:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬