ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ গড়ার অঙ্গীকার বিএনপি প্রার্থী নূরুল ইসলামের

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৫:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 22

সুনামগঞ্জ-৪ আসনের (সদর–বিশ্বম্ভরপুর) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেছেন, এ আসন দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা ও উন্নয়নবঞ্চনার শিকার। সময় এসেছে এই অবস্থা থেকে উত্তরণের। সকলকে সঙ্গে নিয়ে একটি সুস্পষ্ট অঙ্গীকারের মাধ্যমে ‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম নূরুল বলেন, আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের ভোটারদের সমর্থন পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে এ আসনকে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল জনপদে রূপান্তর করা হবে।

লিখিত ইশতেহারে তিনি সামাজিক নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করেন। এতে ফ্যামেলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আতম মিসবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, নজরুল ইসলাম, ব্যারিস্টার আবিদুল হক, মুনাজ্জির সুজন, সাইফুল হাসান জুনেদ, নাসিম উদ্দিন লালা, আব্দুল্লাহ আল নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ গড়ার অঙ্গীকার বিএনপি প্রার্থী নূরুল ইসলামের

প্রকাশঃ ০৫:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬