ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে দেখে দেখে বক্তব্য পড়া ‘অ্যালাউড’ নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 21

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় লিখিত বক্তব্য দেখে পড়ে শোনানো অনুমোদিত নয় বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার থেকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হলে বক্তব্য দিতে গিয়ে কয়েকজন সংসদ সদস্য লিখিত বক্তব্য পড়ে শোনালে তিনি এ নির্দেশনা দেন।

স্পিকার বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় সদস্যরা নোট ব্যবহার করতে পারেন, তবে সরাসরি লিখিত বক্তব্য পড়ে শোনানো সংসদের রেওয়াজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি ভবিষ্যতে সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মাসুদ বিন সাঈদী লিখিত বক্তব্য পড়ে শোনান। বক্তব্য শেষে স্পিকার তাঁর উদ্দেশে বলেন,
“বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।”

পরে আলোচনায় অংশ নিয়ে অলি উল্লাহ-ও লিখিত বক্তব্য পড়ে শোনান। এ সময় স্পিকার তাঁকেও একইভাবে সতর্ক করে বলেন, সংসদে লিখিত বক্তব্য দেখে পড়ে শোনানো অনুমোদিত নয় এবং ভবিষ্যতে না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করা উচিত।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণকে কেন্দ্র করে সংসদে বিক্ষোভ দেখান বাংলাদেশ জামায়াতে ইসলামীজাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সদস্যরা। এ সময় তারা সংসদ থেকে ওয়াকআউট করেন।

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সংসদে দেখে দেখে বক্তব্য পড়া ‘অ্যালাউড’ নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশঃ ০৫:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬