ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিন, সব দায়-দায়িত্ব আমরা নেব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 33

আওয়ামী লীগ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সব ধরনের দায়দায়িত্ব দল নেবে-এমন ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

লতিফুর রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আওয়ামী লীগ থেকে আপনারা আমাদের দলে আসবেন। আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব-জেলখানা, থানা, যেকোনো বিষয়-ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, বিএনপি থেকেও জামায়াতে যোগ দেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। আগের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়। এখনকার জামায়াত অনেক বেশি শক্তিশালী।

ধর্মীয় বক্তব্যের প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দলে যুক্ত হওয়া উচিত নয়। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলেছেন, মানুষের ভালো-মন্দ কাজের জাররা জাররা হিসাব নেওয়া হবে।

সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, আগে যারা আওয়ামী লীগ করতেন এবং বর্তমানে জামায়াতে যোগ দিয়েছেন, তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এখান থেকেই ডিবি পুলিশকে বলছি এভাবে মানুষকে ডিস্টার্ব করবেন না। ইসলাম মানবতার ধর্ম। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, পুরো মানবজাতির জন্য।

তিনি আরও দাবি করেন, জামায়াত ইতোমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। আমরা হিন্দু প্রার্থী দিয়েছি, তারা দলে দলে জামায়াতে যোগ দিচ্ছে। সব দল মানুষ দেখে ফেলেছে, এখন শুধু একটি দল দেখা বাকি-জামায়াতে ইসলামী, বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে লতিফুর রহমান বলেন, আপনারা ঘাবড়াবেন না। আমাদের ‘রগকাটা পার্টি’ বলা হচ্ছে। মানুষের বলার কিছু না থাকলে আবোলতাবোল কথা বলে। এসব কথা জনগণ আর গ্রহণ করছে না। নতুন কথা নিয়ে আসুন—আপনারা কী করেছেন এবং ভবিষ্যতে কী করতে চান, সেটাই জনগণের সামনে তুলে ধরুন।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিন, সব দায়-দায়িত্ব আমরা নেব

প্রকাশঃ ০৩:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬