ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান: বিএনপির কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, গুপ্ত বা সুপ্ত কৌশল ধারণ করেনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 20

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দলের কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রেখেছে এবং কৌশলের নামে কখনও গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি।

তারেক রহমান বলেন, আমাকে বাধ্য হয়ে দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হয়েছে। তবু দূর থেকে নেতাকর্মী এবং স্বজনহারা মানুষদের পাশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সীমাবদ্ধতার মধ্যে সাধ্যমতো আমরা প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং তাদের স্বজন থেকে দূরে থাকতে বাধ্য করা হয়। এই সকল মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তারেক রহমান বলেন, সরকারবিরোধী আন্দোলন কখনও উত্তাল হয়েছে, কখনও স্থিমিত। কিন্তু আমাদের কর্মীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকেছে। গুম-খুনের শিকার পরিবারগুলোর প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে এবং রাষ্ট্র তাদের ত্যাগ ভুলবে না।

নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার পরও বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ নেতাদের স্মরণে সরকারি স্থাপনার নামকরণসহ পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের অবদান মনে রাখতে পারে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য কর্মসূচি স্থগিত করেছি। এটি আমাদের ভদ্রতার পরিচয়, দুর্বলতার নয়। তবে একটি রাজনৈতিক দল ও কমিশন নানা কৌশলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

তারেক রহমান: বিএনপির কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, গুপ্ত বা সুপ্ত কৌশল ধারণ করেনি

প্রকাশঃ ০৩:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬