ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের দুই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নাছির-কামরুল, হস্তান্তর হলো ধানের শীষের চিঠি

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০১:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 41

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। অপরদিকে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

সোমবার দুপুরে কামরুজ্জামান কামরুল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার হাতে চিঠি হস্তান্তর করেন। পরে বিকেলে নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে দলের নেতৃবৃন্দ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জিব সরকারের কাছে মনোনয়নপত্র প্রদান করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের বিধিমালা ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত দুই আসনের জন্য কামরুজ্জামান কামরুল এবং নাছির উদ্দিন চৌধুরীকে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্তে একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।

শেয়ার করুন

সুনামগঞ্জের দুই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নাছির-কামরুল, হস্তান্তর হলো ধানের শীষের চিঠি

প্রকাশঃ ০১:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬