ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও ছাত্রদল আহ্বায়কের হাতাহাতি

ইকবাল মাহমুদ । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ০২:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 15

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর আহ্বায়ক ইমরান হোসেন প্রধান ও যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম (হৃদয় আনান)-এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের একটি চা-স্টলে কথাকাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।

উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি বলেন, চা খাওয়ার সময় ছাত্রদলের কয়েকজন নেতা এসে তাকে প্রশাসনিক ভবনে না যাওয়ার জন্য বলেন। এ সময় তিনি জানান, দাপ্তরিক প্রয়োজনে তাকে সেখানে যেতে হতে পারে। বিষয়টি তিনি সংসদ সদস্যকে অবহিত করবেন জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আহ্বায়ক ইমরান হোসেন প্রধান ও হৃদয় তাকে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন-এর উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, ঘটনাটি মূলত একটি ভুল বোঝাবুঝির ফল। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলামকে কেন্দ্রীয় ছাত্রদল শোকজ করেছিল।

অন্যদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাহীন ‘গরু’ বলে মন্তব্য করার অভিযোগে ২০১৭ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে তাকে পুনর্বহাল করা হয়।

শেয়ার করুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও ছাত্রদল আহ্বায়কের হাতাহাতি

প্রকাশঃ ০২:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬