ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে জোরালো গুঞ্জন, নেতৃত্বে আসতে পারেন যারা

জবি প্রতিনিধি
  • প্রকাশঃ ১২:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 11

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনকে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিও ঘোষণা করা হতে পারে।

এই প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘিরে ক্যাম্পাস ও দলীয় অঙ্গনে তুমুল আলোচনা চলছে।

সভাপতি পদে আলোচনায় এগিয়ে রয়েছেন—

  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ

  • যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার

  • যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমী

  • যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার হোসেন

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন—

  • যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান মাহমুদ

  • রবিউল আউয়াল

  • শাখাওয়াত ইসলাম খান পরাগ

দলীয় সূত্র বলছে, এই তালিকা থেকে যেকোনো দুজন ‘সুপার টু’ হিসেবে মূল নেতৃত্বে আসতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।

এছাড়াও ‘সুপার ফাইভ’ তালিকায় যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন ওয়াহিদুজ্জামান তুহিন, নাহিয়ান বিন হক অনিক, কাজী রফিকুল ইসলাম, ইয়াকুব শেখ অনিক ও রাসেল মিয়াসহ আরও কয়েকজন নেতা।

রাজনৈতিক পরিচয় ও বলয়ের বিষয়ে নেতাকর্মীরা জানান, মোস্তাফিজুর রহমান রুমী সাবেক জবি ছাত্রদল নেতা গোলাম মাওলা শাহিন ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আসাদুজ্জামান আসলামের অনুসারী হিসেবে পরিচিত। এস এম শাহরিয়ার হোসেন সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান তালুকদার এবং ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে শাখাওয়াত ইসলাম খান পরাগ সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক কাওসার ও সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার অনুসারী হিসেবে রাজপথে সক্রিয় রয়েছেন।

উল্লেখ্য, রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ ২০২৪ সালের ১ মার্চ শুরু হয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। সে হিসেবে মার্চের শুরুতেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্যসচিব করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিয়ে এখন জবি ক্যাম্পাসে অপেক্ষা ও কৌতূহল তুঙ্গে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে জোরালো গুঞ্জন, নেতৃত্বে আসতে পারেন যারা

প্রকাশঃ ১২:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬