ঢাকা ১০:৫৪ , Wed, ০২ Sep ২০২৬
খেলাধুলা
ফুটবল

মেজর লিগ সকারে ইতিহাস গড়ে কাভান সুলিভান- বললেন ‘বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি’

নিজস্ব প্রতিবেদক । নিউইয়র্ক
  • প্রকাশঃ ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২
  • / 11
পরিবারের সাথে ছবিতে থাকা ক্যাভান সুলিভান মেক্সিকোর বিপক্ষে কনকাকাফ অনূর্ধ্ব-১৫ ফাইনালে দুটি অ্যাসিস্ট করেছিলেন ছবি: ফিলাডেলফিয়া ইউনিয়ন

যুক্তরাষ্ট্র, ২ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে ইতিহাস গড়েছেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ আক্রমণাত্মক মিডফিল্ডারকে ঘিরে আন্তর্জাতিক ফুটবলে আলোচনা যখন তুঙ্গে, তখন নতুন করে সামনে এসেছে বাংলাদেশের সঙ্গে তার পরিবারের গভীর সম্পর্কের বিষয়টি। বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন নিয়ে কথা বলতে গিয়ে কাভান জানিয়েছেন, তার পরিবার বাংলাদেশকে খুব ভালোবাসে এবং সেখানকার মানুষের ভালোবাসাকে তারা সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনলাইনে ও গ্যালারিতে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রসঙ্গে জানতে চাওয়া হলে কাভান বলেন, ‘ভালোবাসাটা কেবল ইদানীং পাচ্ছি তা নয়, বেশ কিছুদিন ধরেই এটা পেয়ে আসছি। আগেও যেমনটি বলেছি, পরিবার হিসেবে আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি। ওখানকার মানুষদের ভালোবাসা আমরা সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’ বাংলাদেশি সমর্থকদের এই ভালোবাসা কাভানের পরিবারের সঙ্গে দেশের সম্পর্ককে আরও দৃশ্যমান করে তুলেছে।

কাভান সুলিভানের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকল্যান সুলিভানও ফুটবলের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই দুই ভাই মাতৃসূত্রে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করে ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলেছেন। মার্চে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছিল, দুই ভাইকে বয়সভিত্তিক জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশের হয়ে অভিষেকেই নজর কাড়েন রোনান। পাকিস্তানের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জয় এনে দেন তিনি। পরে ভারতকে হারিয়ে বাংলাদেশ টুর্নামেন্টের শিরোপা জয়ের পথে এগিয়ে যায়। দুই ভাইয়ের নৈপুণ্য ও দলের সাফল্য নিয়ে পরিবারের গর্বের কথা জানিয়েছেন কাভান।

ভাইদের বাংলাদেশে খেলতে যাওয়া এবং তাদের সাফল্য নিয়ে কাভান বলেন, ‘আমার ভাইয়েরা যখন ওখানে যায়, ব্যাপারটা খুব দারুণ লাগে। আশা করি তারা আবারও সেখানে ফিরে যেতে পারবে, কয়েকটি ম্যাচ খেলবে এবং আরও একটি টুর্নামেন্ট জিতবে।’ বাংলাদেশকে শিরোপা জেতানো দুই ভাইয়ের পথচলা নিয়ে তিনি আরও বলেন, ‘ওরা যা কিছু করছে, তা নিয়ে আমরা সত্যিই খুব গর্বিত।’

নিজের পরিবারের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল দলের খবরও রাখেন কাভান। বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি যে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল এখন একটি টুর্নামেন্ট খেলছে। তাদের জন্য অনেক শুভকামনা রইল।’ বাংলাদেশের ফুটবলের প্রতি তার এই আগ্রহ পরিবারের বাংলাদেশ-যোগের পাশাপাশি দেশটির সমর্থকদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কেরও একটি দিক তুলে ধরে।

চলমান বয়সভিত্তিক আসরে অবশ্য কাভানের দুই ভাই ব্যক্তিগত কারণে অংশ নিতে পারেননি। জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে ছুটি না পাওয়ায় তারা এবার দলের সঙ্গে থাকতে পারেননি। এর আগে অবশ্য রোনান ও ডেকল্যান বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দেশের ফুটবলে নিজেদের পরিচিতি তৈরি করেন।

এদিকে কাভান নিজেও যুক্তরাষ্ট্রের ফুটবলে দ্রুত নিজের জায়গা তৈরি করছেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে তিনি ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে মেজর লিগ সকারের ইতিহাসে এমন কীর্তি গড়া তৃতীয় খেলোয়াড় হয়েছেন। চলতি মৌসুমে তার পারফরম্যান্স তাকে যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম আলোচিত তরুণ প্রতিভা হিসেবে সামনে এনেছে।

❤️
👏
🙂
😞

মেজর লিগ সকারে ইতিহাস গড়ে কাভান সুলিভান- বললেন ‘বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি’

প্রকাশঃ ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২