ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির জয়

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:৩৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 43

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই বড় জয় রেকর্ড করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। অধিকাংশ আসনেই বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন তারা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে কয়েকটি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

বেসরকারি ফলাফল অনুযায়ী, জেলার রাজনৈতিক মানচিত্র এখন পুরোপুরি ধানের শীষের দখলে। নিচে আসনভিত্তিক ভোটের চিত্র তুলে ধরা হলো:

সুনামগঞ্জ–১: কামরুলের বিশাল জয়

এই আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। মোট ১৭৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট। কামরুল প্রায় ৭৪ হাজার ৯২৭ ভোটের ব্যবধানে জয়ী হন।

বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল

সুনামগঞ্জ–২: নাছির উদ্দিন চৌধুরীর জয়লাভ

সুনামগঞ্জ-২ আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। নাছির উদ্দিন চৌধুরী ৩৯ হাজার ৯৩২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী

সুনামগঞ্জ–৩: ব্যবধান ৫৪ হাজার ছাড়াল

এই আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ পেয়েছেন ৯৬ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন (তালা প্রতীক), যার সংগ্রহ ৪১ হাজার ৯৮৪ ভোট। ফলে ৫৪ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে জয় পান কয়ছর আহমেদ।

ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ

সুনামগঞ্জ–৪: লড়াইয়ে নূরুল ইসলাম নূরুল

সুনামগঞ্জ-৪ আসনেও জয়ের ধারা বজায় রেখেছে বিএনপি। এখানে দলটির প্রার্থী নূরুল ইসলাম নূরুল পেয়েছেন ৯৭ হাজার ৫৫৫ ভোট। জামায়াত সমর্থিত প্রার্থী মো. সামছ উদ্দিন ৭৪ হাজার ৭৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ১৮ হাজার ৯১১ ভোট।

বিএনপি প্রার্থী নূরুল ইসলাম নূরুল

ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন

সুনামগঞ্জ–৫: মিলনের দাপুটে জয়

ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত এই আসনে ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন মোট ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। (ছাতকে ৯১,৮০৭ এবং দোয়ারাবাজারে ৬১,১৯০ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন মোট ৯৯ হাজার ৯২৮ ভোট। মিলনের জয়ের ব্যবধান ৫৩ হাজার ৬৯ ভোট।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির জয়

প্রকাশঃ ০৩:৩৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬