ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 16

পবিত্র রমজান মাসের শেষভাগে নফল ইবাদতে মনোযোগী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে নিজের অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, এখন থেকে ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলবেন।

আজ বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। সেখানে তিনি লেখেন, তাঁর কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির এই নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার পর থেকে নানা কারণে আলোচনায় আসেন। ঢাকা–৮ আসনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস–এর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের কারণে তিনি সমালোচনার মুখেও পড়েন।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বয়োজ্যেষ্ঠ ও রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ অনুযায়ী তিনি ব্যক্তিগত আক্রমণ পরিহার করে গঠনমূলক আলোচনায় মনোযোগ দেবেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চান।

রমজানের শুরু থেকেই বিভিন্ন জেলায় গিয়ে তারাবিহ নামাজ আদায় করছেন তিনি। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তাঁর আত্মিক যাত্রার সূচনা করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলার প্রতিশ্রুতি

প্রকাশঃ ০৩:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬