ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরের সংগ্রামের পর বিজয়: ‘এটি বাংলাদেশের জয়’—মির্জা ফখরুল

  • প্রকাশঃ ১১:০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 51

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: মির্জা ফখরুলের ফেসবুক পেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর অর্জিত এই বিজয় কোনো ব্যক্তিগত বা দলীয় সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের জনগণের বিজয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে চারটায়। ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপি ও তাদের মিত্র দলগুলো ১৬০টির বেশি আসনে বিজয় অর্জন করেছে।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ লাখো মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে। এছাড়া ইলিয়াস আলী, সুমনসহ দলের অসংখ্য নেতাকর্মী এবং জুলাই শহীদদের ত্যাগের কথাও উল্লেখ করেন তিনি।

দলের চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নেতা-কর্মী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সাধারণ জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। পাশাপাশি তাঁর পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকায় ধন্যবাদ জানান।

পোস্টে আরও বলা হয়, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আপাতত সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে। পরিবর্তে বাদ জুমা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, দায়িত্ব অনেক বেড়ে গেল। আমার জন্য দোয়া করবেন, যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

১৭ বছরের সংগ্রামের পর বিজয়: ‘এটি বাংলাদেশের জয়’—মির্জা ফখরুল

প্রকাশঃ ১১:০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬