ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশসীমা আংশিক খুলে দিয়ে ইরানে ছয় বিমানবন্দর চালু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৯:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 2

ইরানের পূর্বাঞ্চলের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর দেশটির ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দেশটির বিমান সংস্থাগুলোর সংগঠনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নতুন করে চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান শহরের বিমানবন্দর।

সংগঠনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে এসব বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করা হচ্ছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল চালুর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

তিনি আরও জানান, যাত্রীসেবা স্বাভাবিক রাখা এবং দ্রুত উড়োজাহাজ চলাচল শুরু করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

আকাশসীমা আংশিক খুলে দিয়ে ইরানে ছয় বিমানবন্দর চালু

প্রকাশঃ ০৯:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬