ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ইউনুচ রাতুল | বেরোবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০২:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 21

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’।

বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিন নূরীকা বলেন,

২০২৬ সালে এসেও নারীদের সম্মান রক্ষার দাবিতে আমাদের রাজপথে দাঁড়াতে হচ্ছে—এটি অত্যন্ত লজ্জাজনক। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তুহিন রানা হিজাব পরা নারীদের ‘ভূতের মতো লাগে’ বলে মন্তব্য করেছেন, যা নারীদের প্রতি চরম অবমাননাকর। একজন সচেতন নারী শিক্ষার্থী হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এছাড়া চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী মহসিন আলীর নির্বাচনী প্রচারণায় নারীদের অবমাননা ও হুমকির যে অভিযোগ উঠেছে, তা ন্যাক্কারজনক। নারীদের অবমাননা করে আপনারা কোন ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। তাই প্রশাসনের কাছে দাবি জানাই—এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরেক শিক্ষার্থী শিবলী সাদিক বলেন,

হিজাব ও নিকাব মুসলিম নারীদের জন্য ধর্মীয় বিধান। অথচ বেরোবি ছাত্রদল শাখার সহ-সভাপতি তুহিন রানা এসব পোশাককে ভূতের সঙ্গে তুলনা করেছেন। আমরা এই ধৃষ্টতার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা। 

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী আহমদুল হক আলভীর একটি ফেসবুক পোস্টে বেরোবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা মন্তব্য করেন,

কালো পোশাক পরিহিত নারীদের অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ভূতের মতোই লাগে। নারীদের ভোটের মাঠে প্রচারণায় এত তাগিদ কেন?

এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশঃ ০২:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬