ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ববোধই পুরুষের আসল পরিচয়: পুরুষ দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

ইউনুচ রাতুল | বেরোবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 128

পুরুষ শুধু একটি শারীরিক সত্তা নয়; দায়িত্ববোধ, কর্তব্য, সহমর্মিতা ও আস্থার সমন্বয়ে গঠিত এক অনন্য পরিচয়—এমন ধারণাতেই বিশ্ব পুরুষ দিবসকে দেখছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

১৯৯৯ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জেরোম তিলক সিং-এর উদ্যোগে আধুনিক আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা হয়। বিশ্বব্যাপী দিনটি পালিত হয় পুরুষদের স্বাস্থ্যসচেতনতা, লিঙ্গসমতা, ইতিবাচক ভূমিকা ও সামাজিক অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে।

পুরুষের দায়িত্ববোধ ও সামাজিক ভূমিকা সম্পর্কে বেরোবির শিক্ষার্থীরা নিজেদের অভিব্যক্তি তুলে ধরেছেন।

শিক্ষার্থী আবু সাহাব সিয়াম বলেন,
পুরুষরা কখনো ফুল হয় না। তাদের কাঁধে পরিবার, সমাজ এবং নিজের আত্মমর্যাদার বিশাল দায়িত্ব থাকে। একজন পুরুষের আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতাই তাকে আলাদা করে তোলে। দিনশেষে সকলেই খুঁজে একটুকু আশ্রয়—এই আশ্রয় হয়ে ওঠে একজন পুরুষ। শুধু পুরুষ দিবসেই নয়, বাবা, ভাই, বন্ধু কিংবা স্বামী—সকল ভূমিকায় দায়িত্বের ভিড়েও তারা যেন হাসিমুখে বাঁচতে পারে, এটাই কামনা।

আরেক শিক্ষার্থী সায়মন সরকার মনে করেন,
পুরুষ মানে শুধু শক্তি নয়; দায়িত্ববান, মানবিক, সহমর্মী ও মানসিকভাবে দৃঢ় একজন মানুষ। পুরুষ দিবস শুধু উদযাপনের দিন নয়—এই দিনে পুরুষের অবদানকে শ্রদ্ধা জানানো হয় এবং তাদের মানসিক সুস্থতা নিয়ে ভাবার সুযোগ সৃষ্টি হয়।

শিক্ষার্থী আল-নায়হান চৌধুরী বলেন,
পুরুষ মানেই শক্তি নয়, পুরুষ মানে দায়িত্ব। পরিবারের প্রতি নীরব অঙ্গীকার, সমাজের প্রতি সচেতনতা—এসবই একজন পুরুষকে আলাদা করে। জীবনের চাপ, ব্যর্থতা, প্রত্যাশার পরও দায়িত্ববোধ থেকেই পুরুষ তার ভূমিকা পালন করে যায়। আমার কাছে পুরুষ সেই, যে সম্মান করতে জানে এবং মানবিকতা লালন করে।

শিক্ষার্থী শিবলি সাদিক বলেন,
“আমার কাছে পুরুষ মানে প্রথমেই দায়িত্ববোধ। পরিবার, সমাজ এবং আশপাশের মানুষের প্রতি দায়িত্বশীল হওয়াই প্রকৃত পুরুষত্ব। শুধু উপার্জনকারী হিসেবেই পুরুষকে দেখা ভুল। পরিবারকে মানসিক সহায়তা দেওয়া, সন্তান লালন-পালন, স্ত্রীকে সমান মর্যাদা দেওয়া—সব ক্ষেত্রেই পুরুষের সমান ভূমিকা থাকতে পারে।”

শিক্ষার্থীরা মনে করেন,
সমাজে পুরুষদের নিয়ে প্রচলিত ভুল ধারণা ভেঙে দিয়ে দায়িত্ববোধ, মানবিকতা ও ইতিবাচক পুরুষত্বকে গুরুত্ব দিতে হবে। পুরুষকে শুধু শক্তির প্রতীক নয়, দায়িত্ব ও নৈতিকতার প্রতিচ্ছবি হিসেবেই দেখা উচিত।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দায়িত্ববোধই পুরুষের আসল পরিচয়: পুরুষ দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

প্রকাশঃ ০৩:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫