ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে ৪১ ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 42

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির সেনাবাহিনী ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে ৪১ জনকে হত্যা করেছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বিদেশি সহায়তায় পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকবে এবং হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনী তৎপর থাকবে।

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হারনাই ও পানজগুর জেলায় পৃথক অভিযান পরিচালিত হয়। হারনাইয়ে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সদস্যদের আস্তানায় আক্রমণ চালিয়ে ৩০ জন ভারত-সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করা হয়। অভিযান চলাকালীন বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার এবং ধ্বংস করা হয়।

পানজগুরে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর ১১ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের একটি ব্যাংক ডাকাতির লুট করা অর্থও উদ্ধার করা হয়।

আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো লাগাতার সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে দেশ থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসের মূল উৎপাটনে কাজ করছে।

পাশাপাশি জানানো হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান সর্বাধিক ক্ষতিগ্রস্ত। ২০২৫ সালে পাকিস্তানজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে এবং দেশে মোট ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় দেশের সব প্রান্তে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে ৪১ ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত

প্রকাশঃ ০৫:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬