সুনামগঞ্জের পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২৬ প্রার্থী বৈধ
- প্রকাশঃ ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 79
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক যাচাই-বাছাই শেষে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে দাখিল হওয়া ৩৯টি মনোনয়নপত্রের মধ্যে ১৩টি বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাইয়ের ফল ঘোষণা করেন।
সুনামগঞ্জ-১: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ প্রার্থী: বিএনপির আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান এবং ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরী।
সুনামগঞ্জ-২: স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার কারণে। বৈধ প্রার্থী: বিএনপির নাসির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী, জামায়াতের মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের মোহাম্মদ সোয়াইব আহমদ এবং সিপিবির নিরঞ্জন দাস।
সুনামগঞ্জ-৩: আয়কর বকেয়া থাকার কারণে এবি পার্টির সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খান ও হুসাইন আহমদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থী: বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, জামায়াতের ইয়াসিন খান, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের শাহিনুর পাশা বাসা চৌধুরী ও শেখ মুশতাক আহমদ।
সুনামগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম এবং এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ প্রার্থী: বিএনপির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জামায়াতের অ্যাডভোকেট শামস উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, খেলাফত মজলিসের মো. আজিজুল হক, জাতীয় পার্টির নাজমুল হুদা এবং ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম।
সুনামগঞ্জ-৫: জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. মোশাহীদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থী: বিএনপির কলিম উদ্দিন মিলন, জামায়াতের আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হক।



















