ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে এনসিপি—কে কত ভোট পেলেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 58

উপরের বামদিক থেকে নোয়াখালী -১ আসনের এ এম মাহবুব উদ্দিন, নোয়াখালী–২ আসনের জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী–৩ আসনের বরকত উল্যাহ বুলু নিচের বামদিক থেকে নোয়াখালী–৪ আসনের মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী–৬ আসনের এনসিপির আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি একটি আসনে বিজয়ী হয়েছে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারিভাবে এসব আসনের ফল ঘোষণা করেন।

বিজয়ী বিএনপির প্রার্থীরা হলেন— নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনে এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে মো. শাহজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার দুই ইউনিয়ন) আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিজয়ী হয়েছেন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ

কে কত ভোট পেলেন

নোয়াখালী-১ আসনে বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছায়েফ উল্যাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।

নোয়াখালী-২ আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক পেয়েছেন ৮৩ হাজার ৯৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।

নোয়াখালী-৩ আসনে বিএনপির বরকত উল্লাহ বুলু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।

নোয়াখালী-৪ আসনে বিএনপির মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

নোয়াখালী-৫ আসনে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।

নোয়াখালী-৬ আসনে এনসিপির আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

ফলাফল বিশ্লেষণ

ভোটের ফল বিশ্লেষণে দেখা যায়, জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় তাঁর ব্যবধান ৭০ হাজার ১৯৩ ভোট।
অন্যদিকে সবচেয়ে কম ব্যবধানে জয়ী হয়েছেন নোয়াখালী-২ আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ১৬ হাজার ৯২৮।

এই ফলাফলের মধ্য দিয়ে নোয়াখালী জেলায় রাজনৈতিক চিত্রে বিএনপির প্রাধান্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে এনসিপি—কে কত ভোট পেলেন

প্রকাশঃ ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬