ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশঃ ০৬:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 30

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬’ পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি, ধ্রুবতারা, বাঁধন মাভাবিপ্রবি ইউনিট, আদিবাসী ছাত্র সংগঠন, ম্যাথ ক্লাবসহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া ভোরে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং বেলা ১১টায় ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়—ভাষা আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও চিন্তার ভিত্তি। মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগাক—আমরা যেন জ্ঞানচর্চা, মানবিকতা ও সত্যের পথে আরও এগিয়ে যেতে পারি।”

কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশঃ ০৬:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬