ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইকবাল মাহমুদ । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ০৭:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 38

যথাযথ মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

২১ ফেব্রুয়ারি (শনিবার) প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এছাড়া চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান আলোচনায় অংশ নেন।

সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মো. আশরাফুল আলম। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন উপাচার্য ও ট্রেজারার।

শেয়ার করুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশঃ ০৭:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬