ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি ছাড়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১০:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 3

লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়াবে ইরান—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের ঘনিষ্ঠ বার্তাসংস্থা তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্ররাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তবে অভিযোগ উঠেছে, চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল তা লঙ্ঘন করে লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। এতে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে। ইরানের সেনাবাহিনীর এক অজ্ঞাতনামা কর্মকর্তা বার্তাসংস্থা ফার্স নিউজকে জানিয়েছেন, ইসরায়েলের হামলার জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড ‘অপরাধের শামিল’ এবং এর যথাযথ শাস্তি দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতির শর্ত পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য হলেও ইসরায়েল তা বারবার ভঙ্গ করে আসছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলার ফলে হাসপাতালগুলো নিহত ও আহত মানুষের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন আলজাজিরাকে বলেন, পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা সম্পূর্ণ উপেক্ষা করছে এবং যুদ্ধবিরতির সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “লেবাননের জনগণকে রক্ষায় এবং এই আগ্রাসন বন্ধে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রয়োজন।”

সূত্র: আলজাজিরা, তাসনিম নিউজ, ফার্স নিউজ

শেয়ার করুন

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি ছাড়ার হুঁশিয়ারি ইরানের

প্রকাশঃ ১০:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬