ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে হামলা, শোকাহত মিয়া খলিফা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০২:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 4

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এ ঘটনায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননীয় বংশোদ্ভূত মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব মিয়া খলিফা।

বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের বিভিন্ন স্থানে এই হামলা চালানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এতে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। বিভিন্ন সূত্রে মৃতের সংখ্যা ১৮২ থেকে ৩০০ পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

লেবাননের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলায় আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এমনকি শেষকৃত্য অনুষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা স্বল্প সময়ের মধ্যে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর সামরিক স্থাপনা ধ্বংস করেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মিয়া খলিফা গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে এত বড় ধরনের হামলা মানবিক দিক থেকে অত্যন্ত মর্মান্তিক এবং এটি তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।

তিনি আরও বলেন, এই সংঘাতের ফলে নিরীহ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ বাড়ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে, ইসরায়েল জানিয়েছে যে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি লেবানন বা হিজবুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে লেবাননের হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে চাপ বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

শেয়ার করুন

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে হামলা, শোকাহত মিয়া খলিফা

প্রকাশঃ ০২:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬