ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকেই আন্দোলনের নেতৃত্ব দিতে চান ইমরান খান: রানা সানাউল্লাহর দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 79

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকেই দলীয় আন্দোলনের নেতৃত্ব দিতে চান বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ।

শুক্রবার (২৮ নভেম্বর) সামা টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘মেরে সওয়াল উইথ আবসার আলম’–এ অংশ নিয়ে তিনি বলেন, ইমরান খান দীর্ঘদিন ধরে লং মার্চসহ বিভিন্ন ধরনের আন্দোলন ও অস্থিরতা তৈরির ডাক দিয়ে আসছেন।

ইমরান খানকে সমালোচনা করে রানা সানাউল্লাহ আরও বলেন, তিনি চার বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তখন কোনো সংলাপে যেতে চাননি। এখনো বিরোধীদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি অনমনীয় অবস্থান নিয়েই আছেন।

কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, ইমরান খানের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বেসরকারিকরণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার এই প্রক্রিয়ায় খুবই মনোযোগী। প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইমরান খানের স্বাস্থ্য ও শারীরিক নিরাপত্তা নিয়ে পিটিআই–এর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের একাধিক সূত্রের দাবি, আদিয়ালা কারাগারে ইমরান খানকে নির্যাতন করা হচ্ছে এবং তাকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে।

তাদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং কঠোরভাবে বন্দি করে রাখা হয়েছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গেও তার অর্থবহ যোগাযোগ নেই বলে দাবি করেছে সূত্রগুলো।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কারাগার থেকেই আন্দোলনের নেতৃত্ব দিতে চান ইমরান খান: রানা সানাউল্লাহর দাবি

প্রকাশঃ ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫