ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 56

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না—এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাঁদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই বিএনপির। তার ভাষায়, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দল কে হবে?

বিএনপির সহযোগীরা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের ব্যাপারে দলটি আশাবাদী। নির্বাচনে ২৯২টি আসনে বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাকি আসনে লড়ছেন জোট শরিকরা। তবে সম্ভাব্য আসনসংখ্যা উল্লেখ না করে তারেক রহমান বলেন, আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।

বিদেশনীতি প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উপযুক্ত আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে কাজ করবে বিএনপি। বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে-ই আমাদের জন্য জুতসই প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়,—বলেন তিনি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন : তারেক রহমান

প্রকাশঃ ০৩:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬