ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 97

যেকোনো মূল্যে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে বিএনপির সর্বস্তরের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র থেমে নেই; বরং তা আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ মহানগর বিএনপির নেতারা অংশ নেন। সাত দিনব্যাপী এই আলোচনা সভার সমাপনী বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, আমি এক বছর আগেই বলেছিলাম—নির্বাচন সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই। সাম্প্রতিক ঘটনাগুলো, বিশেষ করে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা, প্রমাণ করছে যে এই ষড়যন্ত্র বাস্তবে রূপ নিচ্ছে।

দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ হতে না পারলে দেশ আরও সংকটের দিকে যাবে। তাঁর ভাষায়, আমরা যত ঐক্যবদ্ধ হব, যত সামনে এগিয়ে আসব, ততই ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে। যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে।

‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটানো সম্ভব। তিনি দাবি করেন, দেশ পরিচালনা ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বিএনপির রয়েছে সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা—নারীদের স্বাবলম্বী করা, কৃষকের অর্থনীতি শক্তিশালী করা, তরুণদের কর্মসংস্থান, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ, পরিবেশ রক্ষা ও খাল খননসহ বিভিন্ন খাতে।

তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনায় শুধু শিক্ষা নয়—আর্ট, কালচার, স্পোর্টসসহ ভবিষ্যৎ প্রজন্মকে সার্বিকভাবে গড়ে তোলার রূপরেখা রয়েছে। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আগেও দেশকে সংকট থেকে বের করে এনেছে এবং আবারও সেই দায়িত্বশীল ভূমিকা পালনের সক্ষমতা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় স্বার্থ ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানান, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে।

সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছে। জনগণকে ঐক্যবদ্ধ করে সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারলেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

প্রকাশঃ ১২:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫