ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ বিশেষ এলাকায় নতুন ভোটারের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললো বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার স্থানান্তর ও নির্বাচনী আচরণবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কিছু বিশেষ এলাকায় প্রচুর নতুন ভোটারের যোগ হওয়া অস্বাভাবিক এবং নির্বাচন কমিশন (ইসি) সঠিক তথ্য দেয়নি।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া বিএনপির প্রতিনিধিদল এই অভিযোগ তুলেছে। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, “গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছেন। বিশেষ কিছু এলাকায় নতুন ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।”

তিনি জানান, বিএনপি আসনভিত্তিক ভোটার স্থানান্তরের তথ্য জানতে চেয়েছে। তবে ইসি জানিয়েছে, কোনো আসনে দু–তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি। নজরুল ইসলাম খান বলেন, “আমরা নিশ্চিত, প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার স্থানান্তরিত হয়েছেন। যারা ইসিকে তথ্য দিয়েছেন, তারা সঠিক তথ্য দেননি।”

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিভিন্ন এলাকায় কেউ কেউ ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে আঘাত করে বক্তৃতা দিচ্ছেন। কিন্তু ইসি যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।”

বিএনসিসির সদস্যদের প্রথমবারের মতো নির্বাচনের কাজে যুক্ত করার সম্ভাবনাকেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্রদের নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। ইসি আশ্বস্ত করেছে, এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

নিরাপত্তা ও শান্তি কমিটি প্রসঙ্গে তিনি বলেন, কিছু দলের পক্ষ থেকে শান্তি–শৃঙ্খলা রক্ষার নামে কমিটি গঠনের কথা শোনা যাচ্ছে। ‘শান্তি কমিটি’ শব্দটাই আমাদের কাছে অপ্রিয়। তবে ইসি জানিয়েছে, তারা এ বিষয়ে অবহিত নয়।

নজরুল ইসলাম খান আরও জানান, এবার ইসি ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান পরিচিত নয়। বিএনপি জানতে চেয়েছে, বিষয়টি গভীরভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না। ইসি বলেছে, বিষয়টি পর্যালোচনা করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বিশেষ বিশেষ এলাকায় নতুন ভোটারের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললো বিএনপি

প্রকাশঃ ০৫:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬