ইরান মরিয়া হয়ে সমঝোতা চাইছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 28
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান মরিয়া হয়ে সমঝোতা করতে চায়। তবে তার মতে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুত এখনো তেহরান দেখায়নি।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান-এ থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমি মনে করি কোনো এক সময়ে তারা সমঝোতা করবে। ইরানের পুরো পরিস্থিতির ক্ষেত্রে আমরা খুব ভালো করছি।”
ইরানের পক্ষ থেকে ক্রমাগত পাল্টা হামলার হুমকির মধ্যে ট্রাম্প আরও জানান, তিনি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পাহারা দেওয়ার বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছেন।
অন্যদিকে ইরান দাবি করছে, হরমুজ প্রণালি সাধারণ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ থাকবে বলে তারা জানিয়েছে।


















