ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক দল–সংগঠন থেকে আজ এনসিপিতে যোগ দিচ্ছেন বেশ কজন নেতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 4

জাতীয় নাগরিক পার্টি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে একাধিক নেতা–কর্মী আজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এ উপলক্ষে রোববার বেলা দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলটির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, ইউনাইটেড পিপলস বাংলাদেশ থেকে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হকও যোগ দিচ্ছেন।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কেন্দ্রীয় নেতা–কর্মীও এনসিপি ও এর সহযোগী সংগঠনে যুক্ত হচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেলের সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তিতে, হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তিতে এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হচ্ছেন।

এনসিপির নেতারা জানিয়েছেন, ধাপে ধাপে আরও অনেকে দলে যুক্ত হবেন। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দলকে বড় পরিসরে গড়ে তুলতে বিভিন্ন মত ও ধারার মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। যারা দেশকেন্দ্রিক রাজনীতি ও সংস্কারের পক্ষে, তাদের জন্য দলের দরজা খোলা।

উল্লেখ্য, আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত আগে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। তবে সাম্প্রতিক সময়ে সেই প্ল্যাটফর্মে ভাঙন দেখা দেওয়ার পর তারা নতুন করে রাজনৈতিক অবস্থান নির্ধারণ করছেন।

অন্যদিকে সাবেক ছাত্রনেতা ইসহাক সরকারও এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

একাধিক দল–সংগঠন থেকে আজ এনসিপিতে যোগ দিচ্ছেন বেশ কজন নেতা

প্রকাশঃ ০৩:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬