ঢাকা ০৮:২২ , Sun, ১৬ Aug ২০২৬
বিশ্বসমাচার
মধ্যপ্রাচ্য

ওমরাহ ভিসায় সৌদিতে কতদিন থাকা যাবে, নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১৬ অগাস্ট ২০২৬, ১৮:২০
  • / 5
ছবি: সোনালীনিউজ

রিয়াদ, ১৬ আগস্ট, (প্রজন্ম কথা) একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসায় এক বছরে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে। ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, একাধিকবার প্রবেশের এই ওমরাহ ভিসা জুলাই থেকে চালু হয়েছে। ভিসার মেয়াদের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা গেলেও সব সফর মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করা যাবে।

প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে ভিসাধারীকে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতিপত্রে উল্লেখ করা ওমরাহ পালনের তারিখ অনুমোদিত সেবা প্যাকেজের তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ছাড়া সেবা প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার চেয়ে বেশি হতে পারবে না।

প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রেও নুসুকে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ভিসার আবেদনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভ্রমণ-যোগ্যতা যাচাইয়ের পর যাত্রা করা যাবে।

সৌদি আরবে পৌঁছানোর পর ভিসাধারীর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময় সেই তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি কতদিন সৌদি আরবে অবস্থান করেছেন এবং অনুমোদিত ৯০ দিনের মধ্যে আর কতদিন থাকার সুযোগ রয়েছে, তা হিসাব করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, একাধিকবার প্রবেশের বৈধ ওমরাহ ভিসা থাকলেও পরবর্তী প্রতিটি সফরের জন্য প্রয়োজনীয় সেবা প্যাকেজ বুকিং ও ওমরাহর অনুমতি নেওয়ার নিয়ম প্রযোজ্য থাকবে। পাশাপাশি সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য নির্ধারিত যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে।

❤️
👏
🙂
😞

ওমরাহ ভিসায় সৌদিতে কতদিন থাকা যাবে, নতুন নির্দেশনা

প্রকাশঃ ১৬ অগাস্ট ২০২৬, ১৮:২০