ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাতে পারে শুধু ভেন্যু: ভারতীয় গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 73

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম—এমনটাই দাবি করেছে ভারতের একাধিক শীর্ষ গণমাধ্যম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু নির্ধারণের পথে হাঁটছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয়, বরং ভারতেরই অন্য দুটি শহরে ম্যাচ খেলার প্রস্তাব দিতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমের নাম উঠে এসেছে।

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি এরই মধ্যে দুবার আইসিসিকে চিঠি দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। তবে আইসিসির দৃষ্টিতে টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি করবে।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে।

ভারতের ক্রিকেটভিত্তিক জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় অবস্থানে থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে। একই ধরনের তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।

সংবাদমাধ্যমগুলোর দাবি, আইসিসি এবং টুর্নামেন্টের সহ–আয়োজক বিসিসিআই ইতিমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ)-এর সঙ্গে যোগাযোগ করেছে।

গতকাল রোববার গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই বিকল্প ভেন্যু প্রস্তাবের সিদ্ধান্ত হয়েছে কি না—এ বিষয়ে অবশ্য কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এনডিটিভির প্রতিবেদনে আইসিসির সম্ভাব্য যুক্তির কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিসিবি যে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরেছে, তার জবাবে আইসিসি বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উদাহরণ দিতে পারে। সম্প্রতি গুজরাটে ভারত–নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন তিনি। সেই উদাহরণ দেখিয়ে আইসিসি বাংলাদেশ দলকে ভারতে খেলতে পরামর্শ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতে নিরাপত্তা নিয়ে বিসিবির উদ্বেগের সূত্রপাত গত ৩ জানুয়ারি। ওই দিন উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন। বিসিবির প্রশ্ন—একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো বাংলাদেশ দল, বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিক, কর্মকর্তা, পৃষ্ঠপোষক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?

ক্রিকবাজের খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে লজিস্টিক জটিলতার কারণে বাংলাদেশের অনুরোধ মানার সম্ভাবনা খুবই ক্ষীণ। আইসিসি আজ সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।

তবে আইসিসি যদি ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয়, সেটি বিসিবি গ্রহণ নাও করতে পারে। চেন্নাইয়ে ভেন্যু সরিয়ে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে গত শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। আমরা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাতে পারে শুধু ভেন্যু: ভারতীয় গণমাধ্যম

প্রকাশঃ ০৩:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬