ঈদ সামনে রেখে জমজমাট বাজার: ক্রেতাদের পছন্দের তালিকায় আলীফ ‘লিবাস আততাকওয়া’
- প্রকাশঃ ১২:১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 10
শীতের বিদায় ও গরমের শুরুর সঙ্গে সঙ্গে আসছে পবিত্র ঈদুল ফিতর। উৎসবকে ঘিরে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো ইতিমধ্যে নতুন সংগ্রহ নিয়ে প্রস্তুতি শুরু করেছে। রঙ, সুতা ও নকশার বৈচিত্র্যে তৈরি পাঞ্জাবি নিয়ে বাজারে আলোচনায় উঠে এসেছে দেশীয় ব্র্যান্ড আলীফ ‘লিবাস আততাকওয়া’।
ব্র্যান্ডটির দাবি, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে তৈরি তাদের পাঞ্জাবিগুলো অল্প সময়েই ক্রেতাদের মধ্যে আলাদা অবস্থান তৈরি করেছে। উন্নত মানের সুতা, টেকসই রং ও নান্দনিক ডিজাইনের কারণে ঈদের কেনাকাটায় আলীফ এখন অনেকের প্রথম পছন্দ।
আলীফ ‘লিবাস আততাকওয়া’ মূলত একটি লাক্সারি পাঞ্জাবি ব্র্যান্ড। এটি বাংলাদেশের প্রথম লিড প্লাটিনাম টেক্সটাইল স্বীকৃত প্রতিষ্ঠান মিথিলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। টেক্সটাইল শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও মাননিয়ন্ত্রণের প্রক্রিয়া আলীফের প্রতিটি পণ্যে প্রতিফলিত হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
ব্র্যান্ড সূত্রে জানা যায়, পাঞ্জাবি তৈরিতে রেমি কটন, লিনেন ও টেনসেল সুতার মিশ্রণ ব্যবহার করা হয়। ডবি, জ্যাকার্ড ও টুইলসহ বিভিন্ন ধরনের বুনন অত্যাধুনিক উইভিং মেশিনে সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে ডাইং, প্রিন্টিং ও বিশেষ ফিনিশিংয়ের মাধ্যমে কাপড়কে আরামদায়ক ও টেকসই করা হয়।
ডিজাইনে হাতের নকশা, কারচুপি, এমব্রয়ডারি, কন্ট্রাস্ট প্যাটার্ন ও আধুনিক কাটিংয়ের সমন্বয় দেখা যায়। দুই বছর বয়সী শিশু থেকে শুরু করে তরুণ, মধ্যবয়সী ও প্রবীণ—সব বয়সী ক্রেতাদের জন্য রয়েছে আলাদা সংগ্রহ।
প্রধান নির্বাহী পরিচালক মো. মাহবুব খান হিমেল বলেন, “আমরা শুরু থেকেই মানসম্মত কাপড়, আধুনিক নকশা ও আরামের ওপর গুরুত্ব দিচ্ছি। সুতা থেকে চূড়ান্ত পণ্য—সবকিছু একই বাউন্ডারির ভেতর প্রস্তুত হওয়ায় আমরা এক্সক্লুসিভ ডিজাইনার ব্র্যান্ড হয়েও তুলনামূলক সুলভ মূল্যে পণ্য দিতে পারছি। অনেক বিদেশি ব্র্যান্ডের তুলনায় আমাদের দাম ৪০ থেকে ৫০ শতাংশ কম।”
তিনি আরও জানান, পাঞ্জাবি ফ্যাশনে আভিজাত্যের নতুন ধারা তৈরি করতে মিথিলা গ্রুপের আলীফ গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) টিম নিয়মিত কাজ করছে।
ক্রেতাদের ভাষ্য, কাপড়ের গুণগত মান, রঙের বৈচিত্র্য ও পরিমিত নকশার কারণে আলীফের পাঞ্জাবি ঈদের বাজারে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। আরাম ও স্টাইলের সমন্বয়ে তৈরি সংগ্রহগুলো উৎসবের আমেজে বাড়তি মাত্রা যোগ করছে।
ফ্যাশন সংশ্লিষ্টরা মনে করছেন, আভিজাত্য ও টেকসই মান বজায় রেখে আলীফ দেশের পাঞ্জাবি বাজারে শক্ত অবস্থান গড়ে তুলেছে। ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নতুন কালেকশন উন্মোচনের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও ব্র্যান্ডটির বিস্তার ঘটতে পারে।

















