ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষ্ক্রিয় হতে চলেছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেইসবুক পেইজ

এনায়েত উল্লাহ সিয়াম
  • প্রকাশঃ ০২:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 46

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজটি নিষ্ক্রিয় করা হচ্ছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পেইজটিতে প্রকাশিত এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর পক্ষে এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়,

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

স্ট্যাটাস প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক নেটিজেন মন্তব্য করেন, দেশের ক্রান্তিকালে এই পেইজটি সরকারি বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের মতে, জনগণের স্বার্থে পেইজটি খোলা রাখা উচিত, যাতে এটি অন্যায়ের প্রতিবাদ এবং সবার সমান অধিকার প্রতিষ্ঠার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

তবে এ বিষয়ে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। কেউ কেউ পেইজটির কার্যক্রম নিয়ে সমালোচনাও করেছেন।

তথ্যসূত্র: Chief Advisor (GOB)

শেয়ার করুন

নিষ্ক্রিয় হতে চলেছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেইসবুক পেইজ

প্রকাশঃ ০২:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬