ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 42

প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন বইয়ে সই করেন। ছবি: বিএনপি মিডিয়া সেল

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তাঁর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আজ বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে প্রধানমন্ত্রী হিসেবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। পরিদর্শন শেষে স্মৃতিসৌধ চত্বরে পারিজাতগাছের একটি চারা রোপণ করেন তিনি।

এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী তার অনুভূতি ও অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী লেখেন—

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। যাঁদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এযাবৎকালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

আমি এবং আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করছি।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সেখানে অবস্থানরত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশঃ ০২:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬