ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে শিশুটির করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 14

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের জন্য খোঁড়া পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া এক শিশুকে চার ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নিহত শিশুটি মেজবাহ উদ্দিন (বয়স আনুমানিক ৫)। সে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ ফুট দূরে প্রায় ৪–৫ বছর আগে সরকারিভাবে গভীর নলকূপ স্থাপনের জন্য একটি গর্ত খোঁড়া হয়। তবে সেখানে নলকূপ স্থাপন করা হয়নি এবং গর্তটি উন্মুক্ত অবস্থায় ছিল। বুধবার বিকেলে খেলতে গিয়ে শিশুটি অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। অনুসন্ধানের একপর্যায়ে ফায়ার সার্ভিসের ক্যামেরার মাধ্যমে গর্তের প্রায় ১২ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরে পাইপের মাধ্যমে সেখানে অক্সিজেন সরবরাহ করা হয়। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে সহযোগিতা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হলেও সে তখন মৃত ছিল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘আজ বিকেল চারটার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ক্যামেরায় শিশুটিকে গর্তের প্রায় ১২ ফুট নিচে দেখা যায়। রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের এক শিশু নিহত হয়। তাকে প্রায় ৩২ ঘণ্টা পর ৩০ ফুট গভীর গর্ত থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত পরিত্যক্ত ও উন্মুক্ত গভীর নলকূপের গর্তগুলো বন্ধ করার দাবি জানিয়েছেন।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে শিশুটির করুণ মৃত্যু

প্রকাশঃ ০৯:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬