বিএনপির জিয়া সাইবার ফোর্সের নাসিরনগর উপজেলা কমিটি অনুমোদন
- প্রকাশঃ ০২:৪১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 23
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনলাইন প্ল্যাটফর্মে তথ্যযুদ্ধ পরিচালনা ও অপপ্রচার প্রতিরোধে সক্রিয় সংগঠন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর নাসিরনগর উপজেলার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব শুভ আহমেদ কাউসার এবং যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জীবন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ সভাপতি ও উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন—সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল আলম সাকিব, সাংগঠনিক সম্পাদক তৌকির হোসাইন, দপ্তর সম্পাদক আশিকুল হক আফনান এবং প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রাজ।
নির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনলাইন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জিয়া সাইবার ফোর্স বিএনপির অনলাইন ফ্রন্টলাইনের সৈনিক। নাসিরনগর উপজেলা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং সত্য প্রচার ও মিথ্যা অপপ্রচার প্রতিহত করতে সক্রিয় ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এক দশকেরও বেশি সময় ধরে অনলাইনে বিএনপির নীতি, আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন প্রচার করে আসছে। সংগঠনটির মূল লক্ষ্য সত্য তথ্য প্রচার, গুজব ও অপপ্রচার প্রতিহত করা এবং দলের পক্ষে অনলাইন জনমত গড়ে তোলা।






























