ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যতিক্রমী আয়োজনে বিদায়ী অধ্যক্ষকে রাজকীয় সম্মান

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:১৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 38

ঘাড়ায় চরে বিদায় নিলেন অধ্যক্ষ জুনাব আলীে। ছবি: সংগৃহীত   

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজের বিদায়ী অধ্যক্ষ জুনাব আলীকে ব্যতিক্রমী ও রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) কলেজ প্রাঙ্গণ থেকে লাল গালিচা বিছিয়ে, ফুলের মালা পরিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে ঘোড়ায় তুলে তাঁকে নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।

বিদায়ের সময় শত শত শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে প্রিয় শিক্ষকের সঙ্গে বাড়ি পর্যন্ত যান। বাড়ির সামনে ঘোড়া থেকে নেমে জুনাব আলী শিক্ষার্থীদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং পড়াশোনায় মনোযোগী হয়ে কলেজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে জুনাব আলী বলেন,
“বিদায় সবসময়ই কষ্টের। তবে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় এমন ব্যতিক্রমী বিদায় পেয়ে আমি সত্যিই মুগ্ধ ও আপ্লুত। কলেজের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করবো।”

সংবর্ধনা উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী অধ্যক্ষ জুনাব আলী।

সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের প্রভাষক নুর আহাম্মদ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু এবং বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব।

এছাড়া বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রভাষক টিটু বিশ্বাস, মাস্কোরা বেগম, মো. কামরুজ্জামান হেলাল, মো. মিছবা উদ্দিন, এস. এম. ইমরানুল হক, মৃদুল কান্তিকর, মো. বাবুল মিয়া, এম. নাহিদুল ইসলাম, হানিফ লিটন চন্দ্র সরকার, বীরেন্দ্র কুমার দে, নেহারুল হক, সহকারী অধ্যাপক মো. বাহা উদ্দিন, আবু সালেহ মুহাম্মদ সামাদুল ইসলাম এবং অধ্যক্ষ জুনাব আলীর সহধর্মিণী ও মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা কুমকুম প্রমুখ।

অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষকে স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ব্যতিক্রমী আয়োজনে বিদায়ী অধ্যক্ষকে রাজকীয় সম্মান

প্রকাশঃ ১১:১৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬