ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসী নিহত

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৬:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 52

সুনামগঞ্জের দিরাই উপজেলা-এ বিয়ের দাওয়াত দেওয়া-না দেওয়ার বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম আঞ্জুর মিয়া (৪৫), ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে। ঘটনাটি শনিবার দুপুরে ধল পূর্ব আশ্রম গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া এবং আঞ্জুর মিয়ার পক্ষের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন আঞ্জুর মিয়া। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত ছাদ্দিক মিয়ার ছেলে বর সৌমিকের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর নিকটাত্মীয় আনহার মিয়ার পক্ষের আপত্তি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই আঞ্জুর মিয়া মারা যান। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই দুর্ঘটনা ঘটেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দিরাইয়ে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসী নিহত

প্রকাশঃ ০৬:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬