ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী হাউসবোটে আগুন, অল্পের জন্য রক্ষা

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০২:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরগামী পর্যটকবাহী হাউসবোট ‘মাছরাঙা’তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজসংলগ্ন রক্তি নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাউসবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌযান সমিতির সভাপতি রব্বানী জানান, সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউসবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। নৌযানে তখন শুধু মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হঠাৎ হাউসবোটের পেছনের অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই হাউসবোটের ভেতরের অধিকাংশ আসবাব ও সরঞ্জাম পুড়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘মাছরাঙা’ নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ ঘটনায় স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী হাউসবোটে আগুন, অল্পের জন্য রক্ষা

প্রকাশঃ ০২:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬