ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধভাবে উন্নয়নে কাজের অঙ্গীকার সুনামগঞ্জের এমপিদের

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৭:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা আজ সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন সফলভাবে আয়োজন ও পরিচালনায় জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুনামগঞ্জের সকল সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা জানান, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন এবং এ ক্ষেত্রে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে জেলার চাঁদাবাজি, সন্ত্রাস ও হয়রানিমূলক কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থানের কথা জানান তারা। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সভায় উল্লেখ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন— সুনামগঞ্জ-১ (তাহিরপুর-মধ্যনগর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমদ, রেজাউল আহমেদ, আকবর আলী, সুহেল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে সুনামগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ঐক্যবদ্ধভাবে উন্নয়নে কাজের অঙ্গীকার সুনামগঞ্জের এমপিদের

প্রকাশঃ ০৭:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬