সুনামগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ
- প্রকাশঃ ০৭:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
ছবি ফেসবুকে পোস্ট থেকে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে পুষ্পস্তবক অর্পণ করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সুনামগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার-এ নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হোসেন পলাশ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সায়েম পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। প্রকাশিত ছবিতে কেবল ওই দুই নেতাকেই উপস্থিত থাকতে দেখা যায়।
এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে প্রকাশ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনার বিষয়টি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মত প্রকাশ করেছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

















