ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০২:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 20

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ মিয়া (৪৫), তিনি ওই গ্রামের ওয়াফছর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন জানান, সোমবার বিকেলে দিরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল মিয়া অভিযান চালিয়ে সাজ্জাদ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন এবং হাতকড়া পরান। পরে তাকে থানায় নেওয়ার পথে তার চাচা নুরুল ইসলামসহ কয়েকজন স্বজন পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার মধ্যস্থতায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসামিকে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করার বিষয়ে গ্রামে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হোসেনপুর গ্রামে বৈঠক চলছিল।

জগদল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লায়েক মিয়া বলেন, সাজ্জাদ মিয়াকে গ্রেপ্তারের পর তার আত্মীয়-স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি জানতে পেরেছেন। হাতকড়া বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটকের পর তার স্বজনরা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, হাতকড়া উদ্ধার করা হয়েছে এবং পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

দিরাইয়ে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা

প্রকাশঃ ০২:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬