ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করায় ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ১২:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 3

সুনামগঞ্জ সদর উপজেলায় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া পেট্রোল মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে ও চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সোহেল চৌধুরী (৩৫)–এর দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় তার মুদির দোকানে কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র ছাড়াই ১১ ব্যারেল পেট্রোল মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

পরে সংশ্লিষ্ট আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রোল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ দেন।

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

সুনামগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করায় ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশঃ ১২:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬