ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘অ্যাভাটার থ্রি’র বাণিজ্যিক জয়যাত্রা, বিশ্বব্যাপী আয় ১৩১ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 22

জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছে। গত ২০ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ছবিটি এক মাস না পেরোতেই বিশ্বব্যাপী আয়ের নতুন মাইলফলক স্পর্শ করেছে।

বিভিন্ন আন্তর্জাতিক বক্স অফিস সূত্র অনুযায়ী, সিনেমাটির মোট বৈশ্বিক আয় ইতোমধ্যে ১৩১ কোটি ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ১২ কোটি টাকার সমপরিমাণ।

মুক্তির প্রথম সপ্তাহ থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ‘অ্যাভাটার থ্রি’ উত্তর আমেরিকার বক্স অফিসে টানা পাঁচ সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছে। সর্বশেষ সপ্তাহান্তের তিন দিনে ছবিটি আয় করেছে প্রায় ১ কোটি ৩৩ লাখ ডলার এবং চার দিনের লম্বা ছুটিতে ১ কোটি ৭২ লাখ ডলার।

চলতি জানুয়ারিতে উল্লেখযোগ্য কোনো বড় মুক্তি না থাকায়, বক্স অফিসে কার্যত একক আধিপত্য বজায় রেখেছে সিনেমাটি।

এখন পর্যন্ত উত্তর আমেরিকায় ছবিটির আয় দাঁড়িয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ ডলার। আন্তর্জাতিক বাজার যুক্ত করলে এর বাণিজ্যিক সাফল্য আরও বিস্তৃত। বিশেষ করে উত্তর আমেরিকা, চীন ও ইউরোপের দেশগুলোতে ছবিটি অভাবনীয় সাড়া ফেলেছে।

তবে বিশ্লেষকদের মতে, ২০০৯ সালের অ্যাভাটার এবং ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর তুলনায় এই কিস্তির আয়ের গতি কিছুটা ধীর। উল্লেখ্য, ফ্র্যাঞ্চাইজিটির আগের দুটি সিনেমা যথাক্রমে ২৯০ কোটি ও ২২৩ কোটি ডলার আয় করে ইতিহাসের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় স্থান করে নিয়েছিল।

প্যান্ডোরা গ্রহের নতুন রহস্য এবং নাভি জাতির জীবনসংগ্রাম ঘিরে নির্মিত এই সিনেমাটি দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উন্নতমানের ভিজ্যুয়াল ইফেক্টস ও সিনেমাটোগ্রাফিই এই সাফল্যের মূল চালিকাশক্তি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

‘অ্যাভাটার থ্রি’র বাণিজ্যিক জয়যাত্রা, বিশ্বব্যাপী আয় ১৩১ কোটি ডলার

প্রকাশঃ ০৩:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬