ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলচ্চিত্রকে বিদায় জানালেন অনন্ত জলিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 18

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল আপাতত চলচ্চিত্র জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্যবসায়িক সংকটের কারণে রূপালি পর্দায় নিয়মিত থাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

চলচ্চিত্রাঙ্গনের পাশাপাশি একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী হিসেবেও পরিচিত অনন্ত জলিল। একসময় সাভারে তাঁর মালিকানাধীন কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিক কাজ করলেও বর্তমানে সেখানে কর্মীর সংখ্যা নেমে এসেছে চার হাজারে। ব্যবসায় বড় ধরনের প্রতিকূলতা তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, বর্তমান পরিস্থিতিতে আমার পুরো মনোযোগ ব্যবসার দিকেই দিতে হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সিনেমায় ফেরার সুযোগ দেখছি না। এমনকি হাতে থাকা বা পেন্ডিং কাজগুলোও শেষ করতে পারছি না।

নিজের মানসিকতা ও কাজের ধরন প্রসঙ্গে তিনি বলেন, সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। এখন ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।

তিনি আরও বলেন, সংকটের সময়ে নতুন কাজ শুরু না করে আগে সমস্যার সমাধান করাই তাঁর নীতি। এই সময় সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও বড় সমস্যায় পড়তে হবে।

২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেঁধেই অভিনয় করেছেন অনন্ত জলিল। অভিনয় জীবনের এই বিরতিতেও বর্ষা তাঁর সঙ্গী থাকছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে অনন্ত বলেন, যখন আবার সিনেমা করব, আমরা দুজন একসঙ্গেই করব। না করলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, শখের বশেই কাজ করি।

বর্তমানে অনন্ত জলিলের প্রযোজিত ও অভিনীত নেত্রী দ্য লিডার এবং অপারেশন জ্যাকপট সিনেমা দুটি নির্মাণাধীন রয়েছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য ‘চিতা’ সিনেমায় তাঁর অভিনয়ের কথা থাকলেও এখনো শুটিং শুরু হয়নি।

ব্যবসায়িক পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও চলচ্চিত্রে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন এই অভিনেতা-প্রযোজক।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

চলচ্চিত্রকে বিদায় জানালেন অনন্ত জলিল

প্রকাশঃ ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬