ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেয়েছে বিএনপির জিলানী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 52

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। দীর্ঘ তিন দশক ধরে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই জেলার সব আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দীর্ঘদিনের সংসদীয় আসন হিসেবে পরিচিত গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। তিনি ৬০,১৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ৬৮,৮৬৭ ভোটে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী কে এম বাবর। তিনি ৪০,০৪৮ ভোট পেয়েছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু, যিনি ৩৩,০৩৯ ভোট পান। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় এই আসনগুলোতে মূল লড়াই সীমিত ছিল বিএনপি ও জোটভুক্ত প্রার্থীদের মধ্যে।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আগামী দিনে এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, পুরো নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেয়েছে বিএনপির জিলানী

প্রকাশঃ ০২:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬