ঢাকার কোন আসনে কারা বিজয়ী হলেন, ব্যবধান কত
- প্রকাশঃ ০৩:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 50
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের বেসরকারিভাবে ফলাফলের সবগুলো ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, বিএনপি ১৩টি আসনে বিজয়ী হয়েছেন, ১১–দলীয় নির্বাচনী জোটের প্রার্থীরা ৭টি আসনে জিতেছেন। এ সময় একটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীও জয়ী হয়েছেন।
ঢাকা আসনের বিস্তারিত ফলাফল
-
ঢাকা–১: বিএনপির খোন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীকে জয়ী; ১,৭৩,৭৮১ ভোট, জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১,১২,৬২২ ভোট।
-
ঢাকা–২: বিএনপির আমানউল্লাহ আমান ১,৬৩,০২০ ভোটে জয়ী; জামায়াতের আব্দুল হক ৭৮,৬৫৫ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–৩: বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮,৭৮৫ ভোটে বিজয়ী; জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২,২৩২ ভোট।
-
ঢাকা–৪: জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন ৭৭,৩৬৭ ভোটে জয়ী, বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট।
-
ঢাকা–৫: জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন ৯৬,৬৪১ ভোটে জয়ী; বিএনপি প্রার্থী মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭,৪৯১ ভোট।
-
ঢাকা–৬: বিএনপির ইশরাক হোসেন ৭৮,৮৫০ ভোটে জয়ী; জামায়াতের মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫,৬৯৭ ভোট।
-
ঢাকা–৭: বিএনপির হামিদুর রহমান ১,০৪,৬৬৬ ভোটে জয়ী; জামায়াতের মো. এনায়েত উল্লা ৯৮,৪৮৩ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–৮: বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ১১–দলীয় জোটের মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৫,২৩৯ ভোটে জয়ী।
-
ঢাকা–৯: বিএনপির হাবিবুর রশিদ ১,১১,২১২ ভোটে জয়ী; এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া ৫৩,৪৬০ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–১০: বিএনপির শেখ রবিউল আলম ৮০,৪৩৬ ভোটে জয়ী; জামায়াতের মো. জসীম উদ্দীন ৭৭,১৩৬ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–১১: এনসিপির নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে জয়ী; ৯৩,৮৭২ ভোট, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট।
-
ঢাকা–১২: জামায়াতের মো. সাইফুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩,৭৭৩ ভোটে জয়ী; বিএনপি জোটের সাইফুল হক ৩০,৯৬৩ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–১৩: বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ ৮৮,৩৮৭ ভোটে জয়ী; জামায়াত সমর্থিত মামুনুল হক ৮৬,৬৭৭ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–১৪: জামায়াতের মীর আহমাদ বিন কাসেম ১,০১,১১৩ ভোটে জয়ী; বিএনপির সানজিদা ইসলাম ৮৩,৩২৩ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–১৫: জামায়াতের আমির শফিকুর রহমান ৮৫,১৩১ ভোটে জয়ী; বিএনপি প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ৬৩,৫১৭ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–১৬: জামায়াতের মো. আব্দুল বাতেন ৮৮,৮২৮ ভোটে জয়ী; বিএনপি প্রার্থী মো. আমিনুল হক ৮৫,৪৬৭ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–১৭: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২,৬৯৯ ভোটে জয়ী; জামায়াতের স ম খালিদুজ্জামান ৬৮,৩০০ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–১৮: বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ১,৪৪,৭১৫ ভোটে জয়ী; এনসিপির আরিফুল ইসলাম ১,১১,২৯৭ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–১৯: বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১,৯০,৯৭৬ ভোটে জয়ী; এনসিপির দিলশানা পারুল ১,২৫,২৮৩ ভোটে দ্বিতীয়।
-
ঢাকা–২০ (ধামরাই): বিএনপির মো. তমিজ উদ্দিন ১,৬০,৪২৮ ভোটে জয়ী; ১১–দলীয় জোটের নাবিলা তাসনিদ ৫৬,৩৪৩ ভোটে দ্বিতীয়।
ঢাকা জেলা ভোটের চিত্রে দেখা যাচ্ছে, বিএনপি প্রার্থীরা শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন। জামায়াত ও ১১–দলীয় জোটের প্রার্থীরাও কয়েকটি আসনে জয়ী হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসনে জয় লাভ করেছে।


















