ঢাকা ০৬:০১ , Mon, ২০ Jul ২০২৬
খেলাধুলা
ফুটবল

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ১৯ জুলাই ২০২৬, ২২:১৭
  • / 6
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন ি। ছবি: রয়টার্স

অতিরিক্ত সময়ের নাটকীয় এক গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। নিউইয়র্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারলেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য গড়ে দেন বদলি হিসেবে নামা ফেরান তোরেস।

ম্যাচের ১০৬তম মিনিটে নিকো উইলিয়ামসের দারুণ অ্যাসিস্ট থেকে জোরালো শটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন তোরেস। সেই একমাত্র গোলেই ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে লা রোজা। শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল স্পেনের। পঞ্চম মিনিটেই লামিনে ইয়ামাল ও দানি ওলমোর সমন্বয়ে প্রথম বড় সুযোগ তৈরি হয়। তবে লিসান্দ্রো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের যৌথ প্রচেষ্টায় নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় স্পেন।

প্রথমার্ধে বলের দখল, পাস এবং আক্রমণে স্পষ্টভাবে এগিয়ে ছিল স্প্যানিশরা। ৬৫ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি তারা লক্ষ্যে দুটি শট নেয়। বিপরীতে পুরো প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা। উনাই সিমনের দৃঢ় গোলকিপিং এবং স্পেনের উচ্চ প্রেসিংয়ে চাপে ছিল লিওনেল স্কালোনির দল।

বিরতির পর আর্জেন্টিনা একাধিক পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করলেও স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি। অন্যদিকে ওলমো, পেদ্রি, ইয়ামাল ও ফেরান তোরেসের ধারাবাহিক আক্রমণে ব্যস্ত সময় কাটান এমিলিয়ানো মার্টিনেজ। একাধিক দুর্দান্ত সেভ করে তিনি দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো উইলিয়ামস বল জালে জড়ালেও ফাউলের কারণে ভিএআর যাচাই শেষে গোল বাতিল করা হয়। তবে হতাশ হয়নি স্পেন। ম্যাচের ১০৬তম মিনিটে পেদ্রো পোরোর আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগে নিকো উইলিয়ামস বল বাড়িয়ে দেন ফেরান তোরেসের কাছে। সুযোগ হাতছাড়া না করে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

গোল হজমের পর শেষ মুহূর্তে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে স্পেনের সংগঠিত রক্ষণ ও গোলরক্ষক উনাই সিমনের দৃঢ়তায় আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিল স্পেন। অন্যদিকে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার মানল।

❤️
👏
🙂
😞

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

প্রকাশঃ ১৯ জুলাই ২০২৬, ২২:১৭